Feb 24, 2015

নারীদের জন্য হলো দ্বিতীয় প্রোগ্রামিং কর্মশালা


কম্পিউটার প্রোগ্রামিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে স্বেচ্ছাসেবী সংগঠন কোড ইট গার্ল দ্বিতীয়বারের মতো আয়োজন করল প্রোগ্রামিং শেখার কর্মশালা। ২০ ফেব্রুয়ারি রাজধানীর ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ভবনে দিনব্যাপী এই কর্মশালায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২ জন ছাত্রী অংশ নেন। কর্মশালার পৃষ্ঠপোষক ছিল অনলাইন সংগঠন লিভিং অন কোডস এবং সহযোগিতা করেছে দ্বিমিক কম্পিউটিং স্কুল।

বাহুবন্ধনী দেবে জ্বরের সতর্কবার্তা


জ্বর হলে সতর্কবার্তা পাঠিয়ে দেবে, এমন একটি বাহুবন্ধনী (আর্মব্যান্ড) তৈরি করেছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। নিজস্ব শক্তিতে চলতে সক্ষম ও পরিধানযোগ্য এই যন্ত্রাংশ (ডিভাইস) শরীরের তাপমাত্রা কোনো কারণে বেড়ে গেলে, সে বিষয়ে সংকেত দিতে সক্ষম।

Sep 2, 2014

ভারতের বাজারে ‘স্মার্ট জুতো’


ভারতের বাজারে আসছে স্মার্টফোনযুক্ত সর্বাধুনিক স্মার্ট জুতা। এই জুতা ব্যবহারকারীকে পথ দেখিয়ে নিয়ে যাবে গন্তব্যে। জুতাই দেখাবে রাস্তার ডান-বাম। চিনিয়ে দেবে অচেনা রাস্তাও। দৃষ্টিহীনরাও চলতে পারবে এই জুতা পরিধান করে। এমনই হাইটেক জুতা তৈরি করেছে ভারতের দুই তথ্যপ্রযুক্তি প্রকৌশলী অনিরুদ্ধ শর্মা এবং ক্রিসপিয়ান লরেন্স। তাঁরা এই জুতার নাম দিয়েছেন, ‘লে-চল’ বা ‘নিয়ে চলো’।

তিন সেরা পুরস্কার পেল গুগল বাংলাদেশ কমিউনিটি



বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের চলতি বছরের এশিয়া কমিউনিটি সামিটে তিনটি সেরা পুরস্কার পেয়েছে গুগল বাংলাদেশ কমিউনিটি। সম্মেলনে দ্বিতীয়বারের মতো সেরা গুগল বিজনেস গ্রুপের (জিবিজি) স্বীকৃতি পেয়েছে জিবিজি ঢাকা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত গুগল ডেভেলপারদের বার্ষিক সম্মেলন গুগল আই/ও’তে বাংলাদেশ থেকে

Sep 1, 2014

বিদায় নিল এমএসএন ম্যাসেঞ্জার


আনুষ্ঠানিকভাবে বিদায় নিল তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় চ্যাটবিষয়ক সফটওয়্যার উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জার (এমএসএন) । ১৫ বছরের পুরোনো এমএসএন গতকাল রোববার থেকে বিশ্বের আর কোথাও ব্যবহার করা যাবে না। এর আগে গত বছর মাইক্রোসফট এমএসএন ব্যবহারকারীদের ভিডিও চ্যাট করা এবং কথা বলার সুবিধার

Aug 30, 2014

আব্রাহাম লিঙ্কন এর জীবনী


আব্রাহাম লিঙ্কন শুধু আমেরিকান নন, পৃথিবীর ইতিহাসের যে কয়জন মানবতাবাদী গণতন্ত্রপ্রেমী মহান রাষ্ট্রনায়ক জন্মগ্রহণ করেছেন তিনি তাদের অন্যতম।

Aug 28, 2014

ছোট্ট থ্রিজি মডেম বানাল ইন্টেল



তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্কের জন্য বিশ্বের সবচেয়ে ছোট মডেম তৈরি করেছে শীর্ষ চিপ নির্মাতা ইন্টেল করপোরেশন। যুক্তরাষ্ট্রের এক সেন্ট মানের কয়েনের চেয়েও ছোট এ থ্রিজি মডেলের মাধ্যমে সহজেই ইন্টারনেট-সংযো